১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী চেম্বারের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১৫ August ২০২২, ৪:৫৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহী চেম্বারের জাতীয় শোক দিবস পালন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালন করেছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে দিনটি উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিল শেষে দরিদ্র ও অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে খাবার বিতরন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ (ডলার), মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান, এস,এম আইয়ুব এবং সাবেক পরিচালকমোঃ আতিকুর রহমান, এম শরীফ এবং রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি বিদ্যুৎ আরা মেমী, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকার সহ চেম্বার সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন