১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী চেম্বারের সভাপতিকে উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশিত: ২৭ June ২০২২, ৭:১১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী চেম্বারের সভাপতিকে উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ সোমবার ( ২৭ জুন ২০২২) দুপুর ৩টায় চেম্বার ভবনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান উদ্যোক্তা মোসাঃ শানাজ সুলতানা ও আফসানা আকতার।

জানা যায়, গত (৩০মে) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী চেম্বার সম্মেলন কক্ষে ১৫টি ক্যাটাগরিতে ১৬ গুনীজন ও রাজশাহী সিটি করপোরেশনকে ‘কীর্তিমান পদক’ প্রদান করা হয়। এতে উদ্যোক্তা ক্যাটাগরিতে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘কীর্তিমান পদক’ অর্জন করেন শাহনাজ সুলতানা, আফসানা আকতার ও আফরোজ আজিজ মুন্নী।

চেম্বারের উদ্যোগে এ পদক পেয়ে খাঁচা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শানাজ সুলতানা ও কিষানী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আফসানা আকতার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ মোস্তাফিজুর রহমান, এস এম আইয়ুব ও সচিব মহঃ গোলাম জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন, জামিলা আফসারী আলম, উম্মে সালমা সুখী, উম্মে হামিদা শিখা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন