রাজশাহী চেম্বারে জাতীয় শোক দিবস পালন
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালন করেছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
দিবসটি উপলক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দিনব্যাপি কুরআন খতম, দোয়া এবং দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ২টায় দোয়া অনুষ্ঠিত হওয়ার পর দরিদ্র ও অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ সর্ব মোঃ শাহাদৎ হোসেন, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান, এম শরীফ এবং রাজশাহী ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকার, চেম্বার সচিবালয়ের সচিব মোঃ মুয়াক্ষেরুল হুদা ও সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিনসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
