১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ৮ December ২০২২, ৮:০১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বিজ্ঞাপন
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন রাজশাহীপুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার ( চারঘাট সার্কেল) অলক বিশ্বাস।
May be an image of 4 people, people standing, military uniform and outdoors
সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, পেশাদারিত্ব বজায় রাখা, জনসাধারণের সাথে ভালো আচরণ করা, নিজ নিজ অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া পুলিশ সুপারডি স্টোর, সি স্টোর, পুলিশ লাইন্স অস্ত্রাগার, পুলিশ ব্যারাক ও মোটরযান শাখা পরিদর্শন করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন