১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী নগরীতে মাইক্রোবাস উল্টে আহত ৮

প্রকাশিত: ২৮ December ২০২২, ৫:৪১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী নগরীতে মাইক্রোবাস উল্টে আহত ৮
বিজ্ঞাপন

রাজশাহী নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে আরও আট জন আহত হয়েছেন।  আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোর্ড মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি সেখানে উল্টে যায়। এ ঘটনায় আট যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ জানান, পাবনার আমিনপুর থেকে আট ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহী এসেছিলেন। ভিসা সেন্টারের অদূরে মাইক্রোবাসটি উল্টে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য ছয় জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন