১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে আরএমপি কমিশনার

প্রকাশিত: ১৯ January ২০২৩, ৫:৩৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে আরএমপি কমিশনার
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে যান আরএমপি কমিশনার। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরিদর্শনের সময় শিক্ষক মন্ডলীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার বলেন, আমাদের লক্ষ্য –‍”বিশ্বমানের সুনাগরিক হওয়া” এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে। শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে পাঠদান-সহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে পুলিশ কমিশনার অবসর প্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ পরিবারের সন্তানদের সম্মাননা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)  মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম)মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলী-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন