১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী সীমান্তে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি জব্দ

প্রকাশিত: ১ November ২০২২, ১:৫০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী সীমান্তে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি জব্দ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) গত ৩১ অক্টোবর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে গোদাগাড়ীর নিমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০২ দশমিক ৭২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করতে সক্ষম হয়। মূর্তির আনুমানিক সিজার মূল্য এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা।

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন