১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজাশাহীতে নৌবন্দর হলে ব্যবসা-বাণিজ্য হবে উভয় দেশের

প্রকাশিত: ২৮ February ২০২২, ১:৪৯ pm | বিভাগ: অন্যান্য, রাজশাহী প্রতিদিন
রাজাশাহীতে নৌবন্দর হলে ব্যবসা-বাণিজ্য হবে উভয় দেশের
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নৌরুট চালু করা সম্ভব। নৌরুট চালুর মাধ্যমে রাজশাহী নৌ-বন্দর স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনার কারণে নৌ-বন্দর স্থাপন কার্যক্রম থমকে ছিল। সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে রাজশাহীর অর্থনীতিতে শক্তিশালী করার ঐকান্তিক প্রচেষ্টা চলমান রয়েছে।

পুঠিয়া ও নাটোরে দিনব্যাপী বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ এর প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।

রাসিক মেয়র আরো বলেন, নৌ-রুট চালু করা সম্ভব হলে পাথর, কয়লাসহ গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য আমদানিতে রাজশাহী নৌ-বন্দর যেমন গুরুত্ব রাখেবে; তেমনি বাংলাদেশ পণ্য রপ্তানিতেও কাজে লাগবে। নদী পথে পণ্য পরিবহণে ব্যয় সড়ক পথের তুলনায় কম। সেক্ষেত্রে উভয় দেশের ব্যবসায়ীদের মাঝেও আগ্রহ আছে।

রাসিক মেয়র আরো বলেন, রাজশাহীসহ উত্তরবঙ্গ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন স্থানে যান। সেজন্য রাজশাহী থেকে ভারতে ট্রেন যোগাযোগও চালু করতে চাই। এ ব্যাপারে উভয় দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে কথাবার্তা চলছে।

অন্যদিকে, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় রাজশাহী কলেজ মাঠে ৩৫ স্টলের অংশগ্রহণে পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে হাজার হাজার দর্শক রাজশাহী কলেজ মাঠে জড়ো হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন