রাণীনগরের বড়গাছা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে বড়গাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সভার আয়োজন করা হয়।
সভায় বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ৮৬৪ টাকার বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
