১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরে আ.লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে এমপির প্রচারণা

প্রকাশিত: ২৫ July ২০২৩, ৯:৩৩ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরে আ.লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে এমপির প্রচারণা
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে প্রচার-প্রচারণা চালিয়েছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

মঙ্গলবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ত্রিমোহনী হাটে এ প্রচারণা চালান তিনি। প্রচারণার সময় এমপি হেলাল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করাসহ আগামী নির্বচানে নৌকা মার্কায় ভোট চেয়ে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিক, শ্রমীক নেতা আরিফুল ইসলাম রাজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন