১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৯ September ২০২৩, ৬:৫০ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাই মদসহ নুরুজ্জামান সরদার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বগারবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরুজ্জামান সরদার উপজেলার কামতা সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি জানান, বগারবাড়ি বাজার এলাকায় ব্রিজের উপর একজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নুরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এদিন নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন