১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ১৯ July ২০২৩, ৭:০৩ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে রকেট মেইল ট্রেনে কাটা পড়ে রেহেনা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেহেনা আক্তার ঢাকার সাভার উপজেলার টেঙ্গুরী এলাকার আমির হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিল। বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। এরপর কয়েক মিনিটের মাথায় ট্রেনটি ছাড়ে। এ সময় রেহেনা রেল লাইন থেকে স্টেশনের ২ নম্বর প্লাটফরমে উঠতে লেগে পা পিছলে ট্রেনের নিচে পড়েন। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় আঘাত পান। এ সময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, নিহত রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন