১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরে দিনে-দুপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

প্রকাশিত: ১০ July ২০২৩, ৫:১৯ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরে দিনে-দুপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে সাইফুল ইসলাম নামে এক সাংবাদিকের পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাণীনগর প্রেসক্লাবের সিঁড়ির নিচ থেকে এ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিক সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৯ টায় রাণীনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় যোগদানের জন্য তার ব্যবহৃত নওগাঁ-ল ১২-৫৯৪৪ নম্বর বিশিষ্ট ১৫০ সিসির কালোর মাঝে লাল রংয়ের বিটযুক্ত পালসার মোটরসাইকেলটি প্রেসক্লাব ভবনের সিঁড়ির নিচে রেখে উপরে অবস্থান করছিলাম। সভা শেষে আনুমানিক দুপুর ১২টার দিকে নিচে নেমে দেখতে পাই যে ব্যবহৃত হেলমেটটি অন্য মোটরসাইকেলে রাখা আর মোটরসাইকেটি নেই। পরবর্তিতে অনেক জায়গায় খোঁজাখুজির পরও মোটরসাইকেটি পাওয়া যায়নি। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানালে তারা অভিযান শুরু করেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, বিষয়টি জানার পরই পুলিশ মাঠে নেমেছে। প্রেসক্লাবের পাশের ভবনে থাকা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করছি দ্রুতই চুরির ঘটনার সঙ্গে জড়িত চোরকে আটক করাসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন