১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

প্রকাশিত: ২২ July ২০২৩, ৬:১২ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসাবে পদায়ন হওয়ায় নওগাঁর রাণীনগর উপজেলার কয়াকুঞ্চিগ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মহাপরিচালকের প্রিয় বিদ্যাপিঠ উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাকে এই সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন উপজেলার সুধী সমাজ। মহাপরিচালক রমজান আলী স্কুল জীবনে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আরেক শিক্ষার্থী ও উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃতিসন্তান এবং ঢাকা মালিবাগ গোয়েন্দা (সিআইডি) শাখার কর্মকর্তা আছলাম আলী সরকার, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদ্যুত কুমার সরকার, বর্তমান প্রধান শিক্ষক আবদুস সোবহান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় প্রঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন