রাণীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজেন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ভাস্কর চন্দ্র প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
