১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাণীনগরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ৫ August ২০২৩, ৬:৩২ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাণীনগরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেনসহ অনেকেই। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন