১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাবিতে ক্লাস শুরু ১৬ মে

প্রকাশিত: ৯ May ২০২২, ৪:২১ pm | বিভাগ: শিক্ষা, সব খবর
রাবিতে ক্লাস শুরু ১৬ মে
বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ১৬ মে থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম।

সোমবার (৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পবিত্র শবে কদর, মে দিবস ও ঈদের ছুটির পাশাপাশি সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি শেষে ১৫ তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ১৬ মে সোমবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এর আগে শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ছুটি শেষে গত ৮ মে থেকে দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে। একই দিনে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন