১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাবি উপাচার্যের সাথে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৩১ December ২০২২, ৫:২০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাবি উপাচার্যের সাথে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। আজ শনিবার  ‍দুপুর দেড় টায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য  ও পুলিশ কমিশনার এর মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এরপর তিনি উপাচার্যকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার)মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: একরামুল হক, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন