১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মেয়র লিটন

প্রকাশিত: ৮ April ২০২৪, ৯:৩০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মেয়র লিটন
বিজ্ঞাপন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত পত্রে এই মনোনয়ন প্রদান করা হয়।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি ।

এ ব্যাপারে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী তথা পুরো উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রাণকেন্দ্র। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের সুচিকিৎসা ও সুব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন