১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাসিক মেয়রের উদ্যোগে পথচারিদের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিত: ৬ April ২০২৪, ১০:৫৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাসিক মেয়রের উদ্যোগে পথচারিদের মাঝে ইফতার বিতরণ
বিজ্ঞাপন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর উদ্যোগে পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকালে নগরীর জাহাজ ঘাট ও মিজানের মোড় এলাকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন