১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাসিক মেয়রের সাথে মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৬ April ২০২৪, ১০:৫২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাসিক মেয়রের সাথে মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি অলোক দাস ও সাধারণ সম্পাদক মৃদুল সাহা।

শুক্রবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় নবনির্বাতি নেতৃবৃন্দকে অভিনন্দন জানান রাসিক মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেয়াহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি শরৎ চন্দ্র সরকার প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন