রাসিক মেয়রকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ও পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা ও মহানগর শাখা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। রাজশাহী সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জেলার সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক অশীত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, জেলার সভাপতি অম্বর সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
