রাসিক মেয়রের সাথে রাকাব’র নবনিযুক্ত এমডির সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদুল হক। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
আজ সোমবার বিকালে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশুর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর তারা উভয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উত্তরাঞ্চলের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মতবিনিময়কালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক, প্রশাসন (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
