১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ

প্রকাশিত: ৬ August ২০২২, ৭:০৩ pm | বিভাগ: শিক্ষা, সব খবর
রুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত দুই গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপস্থিতির হার ৮২ দশমিক ৪২ শতাংশ। রুয়েট ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

রুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, রুয়েট কেন্দ্রে দুই গ্রুপের মোট ৯ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৮২৬ জন উপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৪২ শতাংশ।

এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (সাময়িক দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনসহ ঊর্ধতন কর্মকর্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন