১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

”রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে”: আরএমপি কমিশনার

প্রকাশিত: ৩০ April ২০২৪, ৭:৫৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
”রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে”: আরএমপি কমিশনার
বিজ্ঞাপন

আজ ৩০ এপ্রিল সকাল ১০টায় রাজশাহীতে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

এসময় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারিগরি শিক্ষা বাংলাদেশের অন্যান্য শিক্ষার মতই। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক জঙ্গিবাদ থেকে দূরে থেকে বিজ্ঞান চর্চা করতে হবে। এছাড়াও তিনি অভিভাবকদের নিজ সন্তানদের কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ হয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিক এবং প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী পলেটেকনিকের চিফ ইনস্ট্রাক্টর মিরাজুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েটের ইইই প্রফেসর ডা. এসএম আব্দুর রাজ্জাক ও রাজশাহী পলেটেকনিকের একাডেমিক ইনচার্জ ও চিফ ইনস্ট্রাক্টর (সিভিল) রশীদুল আমিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন