রোটারি ক্লাব অব রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ
রোটারি ক্লাব অব রাজশাহীর উদ্যোগে রোটা বর্ষ ২০২২-২৩ শুরু ( ইয়ার লঞ্চিং) উপলক্ষে শুক্রবার (১ জুলাই) সকাল ১০টায় রাজশাহী কোর্ট কলেজ শিক্ষক মিলনায়তনে ১ম নিয়মিত সভা, সুধী সমাবেশ, কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও র্যালি বের করা হয়।
ইভেন্ট চেয়ার ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মেরাজ শেখ এর সভাপতিত্বে সুধী সমাবেশ সহ সমগ্র কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মনোয়ার হোসেন সেলিম, কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সাবরিন বনি, এডিশনাল গভর্ণর রোটারিয়ান এস এম আব্দুল খালেক, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান মুনজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান তানজুমান আরা হেলেন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, রোটা. আশরাফ আলী সুজন, কলেজ শিক্ষক হাসানুজ্জামান, রিয়াজুল ইসলাম সহ ক্লাবের সদস্যবৃন্দ, রোটারেক্টরবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ২০২২-২৩ রোটা বর্ষের প্রেসিডেন্ট মনোয়ার তার কার্যকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করে রোটারির আদর্শ ও উদ্দেশ্য সমাজে প্রতিষ্ঠা করে আর্ত মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সুধী সমাবেশে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর এডিশনাল গভর্ণর ও বর্ষিয়ান রোটারিয়ান জনাব খালেক রোটারির আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান রোটারি ক্লাব এর সকল কার্যক্রমের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য ক্লাব কর্মকর্তাদের প্রতি আহবান জানান। শেষে সকলের উপস্থিতিতে কোর্ট কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও র্যালি বের করা হয়।
