রোববার রাজশাহী আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
গ্রীনসিটি ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মাহবুব আলী এক দিনের সরকারি সফরে রোববার (১৯ জুন) রাজশাহী আসছেন।
শনিবার (১৮ জুন) দুপুরে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এইদিন বিমানযোগে বেলা পৌনে ৯টায় রাজশাহীতে পৌঁছবেন। সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ‘আম উৎসব’ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে তিনি জেলার মহানন্দায় শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্প পরিদর্শন করবেন।
প্রতিমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। এদিন বিকেল পৌনে ৬টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
