১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

লাশ ফিরলো বাঘার কদম আলীর

প্রকাশিত: ৫ May ২০২২, ১১:০০ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
লাশ ফিরলো বাঘার কদম আলীর
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

নঁওগার আত্রাইয়ে ধান কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাঘার কদম আলী (৫৪)। বুধবার (৪ মে) দুপুরে বাঘা পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। কদম বাঘার আড়ানী পৌরসভার গোচর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গোচর গ্রামের ইউসুফ আলীর নেতৃত্বে কদম আলীসহ ২২ জনের একটি দল গত ২২ এপ্রিল নঁওগার আত্রাইয়ের বিশা ইউনিয়নের জগনাথপুর গ্রামে ধান কাটতে যায়। সেখানে তারা দু’টি দলে ভাগ হয়ে কদম আলীসহ ৭ জন হাবিব মন্ডলের ছেলে রানা মন্ডলের বাড়ি গিয়ে ধান কাটতে শুরু করেন। কয়েকদিন তারা ধানও কাটেন। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৩টার দিকে ৭ জনের মধ্যে কদম আলীর বুকে প্রচন্ড ব্যাথা শুরু করে। বাড়ির মালিককে সাথে নিয়ে তারা স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানেই মারা যায়।

আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলী বলেন, এটি একটি অনাকাংক্ষিত ঘটনা। তবে কদম আলী একজন অত্যান্ত দরিদ্র মানুষ। তার বাড়ির ভিটা ছাড়া কোন জমি নেই। কাজ করে কোন মতে সংসার চালায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন