১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই

প্রকাশিত: ২১ January ২০২৩, ৫:৫১ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই
বিজ্ঞাপন

বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা, তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত দেন তারা।

‘শনিবার বিকেল’র ইংরেজি নাম ‘স্যাটারডে আফটারনুন’। সিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা।

এতে রয়েছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন