১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে চেম্বারের নব-নির্বাচিত পর্ষদের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৪ January ২০২২, ৮:৩১ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ
শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে চেম্বারের নব-নির্বাচিত পর্ষদের শ্রদ্ধাঞ্জলি
বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৪ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় মহানগরীর কাদিরগঞ্জে চেম্বার সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু’র নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ ফরিদ উদ্দিন, মোঃ শাহাদৎ হোসেন বাবু, হারুন উর রশীদ, মোঃ আব্দুল গাফফার, মাসুম সরকার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান সহ চেম্বার সচিবালয়ের সচিব জনাব মহঃ গোলাম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মহরহুমা জাহানারা জামানের আত্নার মাহফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন