১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

শিক্ষকের কবজি কেটে বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ১ June ২০২২, ১২:২৪ pm | বিভাগ: জাতীয়, সব খবর
শিক্ষকের কবজি কেটে বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা
বিজ্ঞাপন

কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাসের (৫২) ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের জালা বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, বংশীতলা নতুন ব্রিজের ওপর রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিনের পেছনে আগে থেকে প্রায় ১০-১৫ জন অজ্ঞাত ব্যাক্তি লুকিয়ে ছিলো। এসময় তোফাজ্জেল বিশ্বাস তার নিজ বাড়ি শালঘর মধুয়া থেকে কুষ্টিয়া শহরের দিকে যাওয়ার পথে ব্রিজের ওপর আসলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। তবে কারা বা কেনো এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এমন এঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।- দৈনিক শিক্ষা

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন