১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

শিক্ষক বদলির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রকাশিত: ১৩ June ২০২২, ৭:২৬ pm | বিভাগ: জাতীয়, সব খবর
শিক্ষক বদলির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

করোনাভাইরাসের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দিয়েছিল অধিদপ্তর। সোমবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদেশ বাতিল করায় বদলি কার্যক্রম চালু হবে। এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে।

এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন