১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে

প্রকাশিত: ১৫ July ২০২৪, ৮:৫৬ pm | বিভাগ: আবহাওয়া, শীর্ষ সংবাদ, সব খবর
সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে
বিজ্ঞাপন

সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। সোমবার  দিনের তাপমাত্রা বাড়বে,অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সোমবার ও মঙ্গলবার রংপুর,ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর,ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব,হরিয়ানা,উত্তরপ্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ২০ মিনিটে।

বাসস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন