১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাণীনগরে মানববন্ধন

প্রকাশিত: ১৮ June ২০২৩, ৫:৪৬ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাণীনগরে মানববন্ধন
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনীদের বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রবিবার বেলা ১১টায় রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকসহ সুশীল সমাজ ও স্কাউট সদস্যরা অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম ও সাতমাথার রাণীনগর উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, একাত্তর টিভির রাণীনগর উপজেলা সংবাদদাতা ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক, দৈনিক আমাদের সময়ের রাণীনগর উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ, কালবেলার জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, সময়ের আলো ও ঢাকা প্রতিদিনের রাণীনগর উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাগর খাঁনসহ আরো অনেকেই।

এ সময় বক্তারা- ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকা-ে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন