সাইবার ক্রাইম ইউনিট পরিদর্শনে আরএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক:
সাইবার ক্রাইম ইউনিট ও অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার পরিদর্শন করেছেন আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর, ২০২২) সকাল সোয়া ১০টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি নগরবাসীর নিরাপত্তায় নগর জুড়ে স্থাপিত সিসি ক্যামেরার কার্যক্রম তদারকি করেন।
এছাড়াও তিনি ফরেনসিক ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
