সাবু স্মৃতি নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী
নিজস্ব প্রতিবেদক:
সাবু স্মৃতি নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ জুন) রাতে মুন্নুজান স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

এসময় উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সদস্য মুজিবর রহমান, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষ, সাধারণ সম্পাদক শাহনেয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নগরের সাধারণ সম্পাদক মো. জেডু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচাক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি শাহাদত হোসেন বাদশা, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় চাম্পিয়ন হয় সেফ কো-অপারেটিভ ও রানার আপ হয় এমএস অ্যাভেঞ্জার। টুর্নামেন্ট আয়োজনে বাসু, অমিত, সঞ্জয় ও জয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
