১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৮ August ২০২২, ২:১৯ pm | বিভাগ: নাটোর, রাজশাহী প্রতিদিন, সব খবর
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
বিজ্ঞাপন

নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৮ আগস্ট) সকালে জমি দেখে বাড়ি ফিরছিলেন ইমান আলী। রাস্তার পাশে একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে তাঁরকাটায় বিদ্যুৎ সংযোগ দেয়া ছিল।
 
এ সময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে কালাম হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সময়
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন