১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদকবিক্রেতা আটক

প্রকাশিত: ২৮ August ২০২২, ৩:৩০ pm | বিভাগ: আইন-আদালত, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদকবিক্রেতা আটক
বিজ্ঞাপন

 সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ অহিদ আলী নবীন (৩২) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক অহিদ আলী নবীন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল।

তিনি বলেন, রাজশাহী থেকে প্রাইভেটকারে হেরোইনের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কে কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী ওই প্রাইভেটকারসহ চালক অহিদ আলী নবীনকে আটক করা হয়। পরে চালককে জিজ্ঞাসাবাদ ও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩টি প্যাকেটে মোট ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।

পুলিশ সুপার আরও বলেন, আটক অহিদ আলী নবীনকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, প্রাইভেটকারটির মালিক তিনি নিজেই। তিনি মাসে দুই-তিনবার প্রাইভেটকারে করে হেরোইন রাজশাহী থেকে ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন। তিনি প্রায় সাত বছর মাদক পাচারের সঙ্গে জড়িত। তার নামে ডিএমপি, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। বাংলা নিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন