১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু আটক

প্রকাশিত: ৯ March ২০২৩, ১১:৪৮ am | বিভাগ: আইন-আদালত, সব খবর
সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু আটক
বিজ্ঞাপন
সোনা পাচারের অভিযোগে ভারতের এয়ার ইন্ডিয়ার একজন কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বুধবার ভারতের কোচি বিমানবন্দর থেকে কাস্টমস কর্মকর্তারা তাকে প্রেপ্তার কারা হয়। ওই কেবিন ক্রুর নাম শফিক। তার কাছ থেকে ১৪৮৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কাস্টমস প্রিভেনটিভ কমিশনারেটের কাছে গোপন খবর আসে, বাহরাইন-কোজিকোদ-কোচি রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কেবিন ক্রু সোনা বহন করছেন। ফুলহাতা শার্ট পরিহিত ওই ক্রু দুই হাতের মধ্যে স্টেকচপ পেঁচিয়ে তার মধ্যে ১ কেজি ৪৮৭ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র: এনডিটিভি/ বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন