সৌদিতে আজ রমজানের চাঁদ দেখার আহ্বান
সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ২৮ শাবান। আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার থেকে রোজার মাস শুরু হবে। আর দেখা না গেলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তাই স্থানীয় মুসলিমদের আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানানো হয়।
সূত্র : আরব নিউজ/ কালের কণ্ঠ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
