১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সৌন্দর্য ধরে রাখতে কী করেন টাবু

প্রকাশিত: ২৪ September ২০২২, ৬:৩৯ pm | বিভাগ: বিনোদন, সব খবর
সৌন্দর্য ধরে রাখতে কী করেন টাবু
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে একের পর ছবিতে অভিনয় করে চলেছেন টাবু। তার আসল নাম তাবাসসুম ফাতিমা হাসমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন আপনি?

প্রশ্ন শুনেই তিনি হেসে ফেলেন। বললেন, বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনো বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড়পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি। খবর আনন্দবাজার পত্রিকার।

টাবু বলেন, সত্যিই আমার কোনো গোপন রূপ-রুটিন নেই।  ৫০ হাজার টাকা দামের একটি ক্রিম কিনে ছিলাম এক বিউটিশিয়ানের কথায়। তবে ওই একবারই। ব্যস! আর কোনো দিন কিনিনি।

Actress Tabu Hot Images In Black Attire

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিন দশকেরও বেশি সময় ধরে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল দুই ধরনের ছবিতেই অভিনয় করতে দক্ষ এ অভিনেত্রী।

বড় জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেও সাবলীল তাবাসসুম ফাতিমা হাসমি ওরফে টাবু। বয়স তার কাছে সংখ্যা মাত্র।

Tabu opens up about her beauty secrets, talks about reverse-ageing;  confesses to have bought a Rs. 50, 000 cream : Bollywood News - Bollywood  Hungama

টাবু বলেন, আমি সচেতনভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনো কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন