১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সড়কে যানজট, দোকানে ভিড়: রাজশাহীতে জমেছে ঈদ বাজার

প্রকাশিত: ২৮ April ২০২২, ২:৩৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
সড়কে যানজট, দোকানে ভিড়: রাজশাহীতে জমেছে ঈদ বাজার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

সড়কে যানজট, আর দোকানে ভিড়- সবমিলে জমেছে রাজশাহীতে ঈদের বাজার। আর মাত্র কয়েকদিন পরে ঈদ। তাই কেনাকাটা নিয়ে সবাই মধ্যে রয়েছে ব্যস্ততা। রাজশাহী নগরীর বাজারগুলোতে ছিলে ক্রেতাদের ভিড়। সেই সড়কে ছিল যানযটে ঠাসা। ফলে নগরীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। পুলিশ বলছেন- ঈদের আগে এখন গ্রাম থেকেও প্রচুর অটোরিকশা শহরে ঢুকছে। ফলে সবখানেই যানজট দেখা দিচ্ছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে পশ্চিমে রাজশাহী কলেজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কে সবসময় যানজট লেগে ছিল। চারলেনের এই সড়কটির দুপাশে মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা করতে বিপুল সংখ্যক মানুষ আসছেন। ঈদের আগে ফুটপাত, এমনকি রাস্তা দখল করেও বিভিন্ন জনিস কেনা-বেচা জমেছে।

শহরের গণকপাড়া, সমবায় সুপার মার্কেটের সামনের সড়ক, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকা, লক্ষ্মীপুর, শিরোইল বাস টার্মিনাল এলাকা, জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকা এবং নিউমার্কেট এলাকায় তীব্র যানজট লেগেই থাকছে। তবে নগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত সড়কটি চারলেনে উন্নীত হওয়ায় এবার ঈদের আগে সেটিতে যানজট দেখা যায়নি।

তাই রাস্তা দিয়েই চলাচলে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া ঈদের কেনাকাটা করতে বাজারে আসা মানুষ যত্রতত্র নিজেদের মোটরসাইকেল ও প্রাইভেটকার পার্ক করে রাখছেন। ফলে রাস্তা আরও সরু হয়ে যাচ্ছে। এতে যানজট চরমে পৌঁছেছে।

সাহেববাজারের আরডিএ মার্কেটে গিয়ে দেখা গেছে, মানুষ হুড়োহুড়ি করে ভেতরে ঈদের কেনাকাটা করছেন। এখানে যত ক্রেতা আসছেন তা আর শহরের কোন মার্কেটে যাচ্ছেন না।

রিকশাচালক রিপন আলী বলেন, সবাই শুধু আরডিএ মার্কেটেই আসতে চায়। এই ভিড়ের মধ্যে রিকশা নিয়ে আসাও বিপদ। তাই যাত্রী ওঠার আগেই বলে দিচ্ছি ভাড়া একটু বেশি দিতে হবে।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বান চাকমা বলেন, রাজশাহী এমনিতেই রিকশা-অটোরিকশার শহর। ঈদের আগে এখন গ্রাম থেকেও প্রচুর অটোরিকশা শহরে ঢুকছে। ফলে সবখানেই যানজট দেখা দিচ্ছে। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ শহরজুড়ে কাজ করছে। চাঁদরাত পর্যন্ত একটু কষ্ট করতেই হবে। ঈদের পর পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন