১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

হঠাৎ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

প্রকাশিত: ২৯ November ২০২২, ৬:৪১ pm | বিভাগ: আবহাওয়া, জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
হঠাৎ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে রাতের তাপমাত্রা
বিজ্ঞাপন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সেইসঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  বলেন, ‘মধ্যে বঙ্গোপসাগরে একটি বায়ুর ঘূর্ণন সৃষ্টি হয়েছে যেটাকে এখনই লঘুচাপ বলা যাবে না। এ কারণে আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে।’

‘আগামী ২৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে,’ বলেন তিনি।

দ্য ডেইলি স্টার

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন