১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ২২ October ২০২৪, ৭:৩৭ pm | বিভাগ: আইন-আদালত, সব খবর
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
বিজ্ঞাপন

যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামেই বেশি পরিচিত, তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

বাসসের খবর অনুযায়ী, উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ব্যারিস্টার সুমনকে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর-৬ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আজ সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, তারা ‘গোপন সংবাদের ভিত্তিতে’ ব্যারিস্টার সুমনকে আটক করেছেন।

বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন