১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

হার্ট অ্যাটাক হয়েছিল সুস্মিতা সেনের

প্রকাশিত: ২ March ২০২৩, ৬:১৯ pm | বিভাগ: বিনোদন, সব খবর
হার্ট অ্যাটাক হয়েছিল সুস্মিতা সেনের
বিজ্ঞাপন

এ ছাড়া ঠিক সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানান সুস্মিতা। এ–ও জানান, কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে ছিলেন, তাঁদের নিয়ে আলাদা পোস্ট করবেন।

সুস্মিতা আরও লিখেছেন, ‘সবার সহযোগিতায় আমি বেঁচে ফিরেছি। সবাইকে ভালোবাসি।’

সুস্মিতা সেন

দিন কয়েক আগে হার্ট অ্যাটাক হলেও খবরটি জানতেন না অভিনেত্রীর অনেক ভক্ত। তাই সুস্মিতার ইনস্টাগ্রাম পোস্ট অনেকের কাছে চমক হয়ে এসেছে। তাঁর পোস্টের নিচে অনেকে অভিনেত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘প্রিয় অভিনেত্রী, আপনার জন্য অনেক শুভকামনা।’

এদিকে শিগগিরই সুস্মিতা সেনকে দেখা যাবে তাঁর জনপ্রিয় সিরিজ ‘আরিয়া’র তৃতীয় কিস্তিতে। ২০২০ সালে সিরিজটি দিয়েই দীর্ঘ বিরতির পর হিন্দি সিনেমায় ফেরেন সুস্মিতা। ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পায় সিরিজটি। সুস্মিতার অভিনয়ের প্রশংসা করেন সালমান খান, বিদ্যা বালানসহ অনেকে।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন