১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

হুক্কা-বারে পুলিশের হানা, বিগ বসজয়ী তারকা আটক

প্রকাশিত: ২৮ March ২০২৪, ৯:১৯ pm | বিভাগ: অন্যান্য, বিনোদন, সব খবর
হুক্কা-বারে পুলিশের হানা, বিগ বসজয়ী তারকা আটক
বিজ্ঞাপন

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না মুনাওয়ার ফারুকির! ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এর আগে জেল খেটেছিলেন, এবার হুক্কা-বারে গিয়ে বিপাকে ‘বিগ বস ১৭’-এর বিজয়ী। মুম্বাই পুলিশের হাতে আটক হলেন মুনাওয়ার। সম্প্রতি ‘বিগ বস ওটিটি ২’ তারকা এলভিশ যাদব গ্রেপ্তার হয়েছিলেন সাপের বিষ পাচার–কাণ্ডে। এবার এক হুক্কা–বারে হানা দিয়ে মুনাওয়ারসহ ১৪ জনকে আটক করল পুলিশ।

সংবাদ সংস্থা এএনআইকে মুম্বাই পুলিশ এই খবর নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত এই হুক্কা বারটি বেআইনিভাবে চলছিল, এমন খবর পায় মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ।

সালমানের সঙ্গে মুনাওয়ার। ইনস্টাগ্রাম থেকে
সালমানের সঙ্গে মুনাওয়ার। ইনস্টাগ্রাম থেকে

হারবাল হুক্কার নাম করে মাদক মেশানো হুক্কা দেদার বিকোচ্ছে সেখানে, এমনই অভিযোগ ওই বারের বিরুদ্ধে।

সেই অভিযোগ খতিয়ে দেখতেই হানা দেয় পুলিশ। মঙ্গলবার গভীর রাতে হানা দিয়ে ৪ হাজার ৪০০ রুপি এবং ১৩ হাজার ৫০০ রুপি মূল্যের ৯টি হুক্কা খাওয়ার পাত্র বাজেয়াপ্ত করেছে মুম্বাই পুলিশ। বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ‘হানার পর দেখা যায়, অভিযোগ সত্যি। সেখানে মাদক মেশানো হুক্কাই বিক্রি হচ্ছিল। যা সিগারেট এবং অন্যান্য টোব্যাকো প্রোডাক্ট আইনের আওতায় পড়ে।’

ইতিমধ্যেই ওই হুক্কা–বারের মালিকের নামে মামলা রুজু করেছে পুলিশ। তবে আটক করে মুনাওয়ারসহ বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় কর্তৃপক্ষ। কিছুদিন আগেই এলভিশ যাদবের প্রতি সমবেদনা জাহির করে সমালোচিত হয়েছিলেন মুনাওয়ার।

১৭ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল এলভিশ যাদবকে। পাঁচ দিন পর জামিনে মুক্তি পান তিনি।

প্রথম আলো

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন