১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

৫ জুন রাজশাহীতে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

প্রকাশিত: ২৫ May ২০২২, ১:৪৯ pm | বিভাগ: অন্যান্য, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
৫ জুন রাজশাহীতে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৫ থেকে ৭ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

এনিয়ে বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিভিল সার্জন অফিসে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রাজিউল হবে।

সভায় জানানো হয়- লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রাজশাহীতে ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ৯ হাজার ৬৬২ শিশুকে একটি নীল ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৯ হাজার ৯৮৯ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া রাজশাহী জেলা ও সিটি করপোরেশনের মধ্যে ১ হাজার ৬১৭টি কেন্দ্রে শিশুদের এই ‘ভিটামিন এ প্লাস’ খাওয়ানো হবে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২৪০টি কেন্দ্র ও জেলায় ১ হাজার ৬১৭টি কেন্দ্র। ক্যাম্পেইন

জানা গেছে- সব ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রত্যেক ওয়ার্ডের (পুরনো) আটটি সাব-ব্লকে সপ্তাহের চার কর্মদিবসে নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবী কর্তৃক শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন