১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৪০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ১৮ July ২০২২, ৫:৩২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৪০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ১
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ৪০০ গ্রাম হেরোইন-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি, মো: আব্দুল খালেক (৪৮)। সে রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুরের মো: শামসুদ্দিনের ছেলে।

আজ সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার  সকাল সাড়ে ৮টায় মহানগর  গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায়  বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে দিয়ে লাল রঙের অটোরিক্সাতে মাদক আসবে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম আজ সকাল সাড়ে ৮টায় আলীমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল খালেককে আটক করে। এসময় তার কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকার  ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।  

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন