নানা কর্মসূচিতে আরএমপির জাতীয় শোক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশেরপুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিকসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নগরীর সিঅ্যান্ডবির মোড়ে বঙ্গবন্ধু চত্তরে যথাথথ মর্যাদায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তীতে পুলিশ কমিশনার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র্যা্যালিতে ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

এদিকে দিনটি উপলক্ষ্যে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২২ এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আরএমপি কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের তৈরি করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সদর) এবং সভাপতিত্ব করেন ড. গোলাম মাওলা, অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
