যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন পুনাকের
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজশাহী জেলা শাখা।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর সিএন্ডবি মোড়স্থ বঙ্গবন্ধু চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী জেলা শাখার সভানেত্রী জেনিফার রেবেকা।
এ সময় পুনাক, রাজশাহী জেলা শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বেলা ১২টায় পুনাক অফিস চত্তরে সমাজের অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পুনাক রাজশাহী জেলা শাখার সভানেত্রী জেনিফার রেবেকা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
